চট্টগ্রামে বৃষ্টিতে দেয়াল ধস, যুবকের মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৪, ০১:২৬ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হয়েছে। এতে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে বায়েজিদের চন্দ্রনগর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম হৃদয় (২৬) নির্মাণাধীন ভবন পাশ দিয়ে হেটে যাওয়ার সময় ধসে পড়া দেয়ালের চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হৃদয় থাকতেন খুলশী থানার চৌধুরী নগর শতাব্দী হাউজিং এলাকায়। কাজ করতেন একটি কার্টন ফ্যাক্টরিতে। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, সকালে কাজে যাওয়ার সময় বায়েজিদ তারা গেট এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে হৃদয়ের মৃত্যু হয়েছে।

মাদ্রাসার জন্য ওই ভবনটি নির্মাণ করা হচ্ছিল জানিয়ে ওসি বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে দেয়ালটি আলগা হয়ে পড়ে যায়। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় রিমালের কারণে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২০৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা এমএইচএম মোসাদ্দেক।

তিনি জানিয়েছেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে পাহাড় ধসের সম্ভাবনাও প্রবল।

একাত্তর/আরএ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর