সৎ মায়ের হাতে প্রাণ গেলো শিশুর

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৮:৫৮ এএম

বছর তিনেক আগে শিশু আবদুল্লাহকে ফেলে মা পালিয়ে যান প্রেমিকের সাথে। পরে তার বাবা শিশুকে দেখাশোনার জন্য নতুন করে বিয়ে করেন।

লিজা আক্তার নামের ওই নারী শনিবার হত্যা করেন শিশু আবদুল্লাহকে।

এ ঘটনায় অভিযুক্ত সৎ মাকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহ (৭) হত্যার বিষয়টি লিজা আক্তার স্বীকার করেছেন। আবদুল্লাহ দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান, আবদুল্লাহর বাবা আমানুল্লাহ বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা করেছেন। সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, শনিবার সকালে শিশু আবদুল্লাহ তার সৎ মায়ের কাছে খাবার চায়। এতে তার ওপর বিরক্ত হয়ে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করেন লিজা আক্তার।

ইউছুফপুরের ইউপি সদস্য মোসলেম উদ্দিন জানান, আমরা এসে দেখি শিশুটি মৃত পড়ে আছে। তার গলায় দাগ রয়েছে।

একাত্তর/আরএ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর