সাবেক এমপি বাহারের বিরুদ্ধে সাংবাদিক বাহারের মামলা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:১২ পিএম

সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুমিল্লা-৬ (সদর-সিটি-সেনানিবাস) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে এ মামলা করেন সময় টিভির জেলা প্রতিনিধি ও নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা বাহার উদ্দিন রায়হান।

বাদী পক্ষের আইনজীবী কাইমুল হক বলেন, আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য বাহার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়েছে, সাংবাদিক বাহার রায়হান সময় টিভির জেলা প্রতিনিধি ও রূপসী বাংলার ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে তৎকালীন সংসদ সদস্য বাহাউদ্দিনের হুকুমে তার অনুসারীরা বিএনপি-জামায়াতের লোকজনের ওপর গুলি ছোড়েন এবং ককটেল বিস্ফোরণ করে রণক্ষেত্রে পরিণত করেন। ত্রিমুখী সংঘর্ষের সময় সাংবাদিক রায়হানসহ বেশ কিছু লোক আহত হন।

সাংবাদিক রায়হান আহত অবস্থাতেও সংঘর্ষের ভিডিও চিত্র ধারণ করে যাচ্ছিলেন। এ সময় সংসদ সদস্য বাহাউদ্দিনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সাংবাদিক বাহার রায়হানকে মারধর করে ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।

সাংবাদিক বাহার মামলার আরজিতে আরও বলেন, হামলার ওই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেন সংসদ সদস্য বাহাউদ্দিন। যে কারণে তখন মামলা করতে পারেননি। এ ছাড়া কুমিল্লার কর্মরত একাধিক সাংবাদিকের ওপর নির্যাতন, মামলা, হামলার অভিযোগ রয়েছে বাহাউদ্দিনের বিরুদ্ধে।

এর আগে সোমবার রাতে টানা চারবারের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহারসহ ২২৫ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে একটি মামলা করা হয়েছে।

কেএসএইচ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর