লাইন তলিয়ে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন 

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০২:০৬ পিএম

বন্যার পানিতে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, চাঁদপুরসহ বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরের পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল আলম।  

প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে দেশের কয়েকটি জেলা ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। 

এর প্রভাব পড়েছে রেললাইনেও। ফেনী থেকে ফাজিলপুর স্টেশন পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। বেশ কয়েকটি রেলসেতুও পানির নিচে চলে গেছে। 

পানির তোড়ে কুমিল্লায় এক জায়গায় রেললাইন উপড়ে গেছে এবং বেশকিছু জায়গায় লাইনের থেকে পাথর ও মাটি সরে গেছে।

এমন অবস্থার মধ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে যায় ঢাকাগামী সূবর্ণ এক্সপ্রেস ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় দুটি ট্রেনই ফেনী থেকে আবার ফিরে গেছে। 

ভারী বর্ষণের প্রভাব পড়েছে চট্টগ্রাম–কক্সবাজার রেল চলাচলে। রেললাইনের ওপর পাহাড়ধস হওয়ায় এই রুটেও ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া আরও কয়েকটি লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহ রুটে। 

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, বন্যার পরিস্থিতি খুবই খারাপ। এ অবস্থায় ট্রেন চালানো খুবই বিপজ্জনক। 

'তাই যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে,' যোগ করেন তিনি। 

আরবি
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
চট্টগ্রামের রাউজান উপজেলার উড়কিরচর এলাকায় মোহাম্মদ করিম হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে দেশীয় এলজিসহ বিভিন্ন অস্ত্র।
চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের এখন পর্যন্ত প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারেও আইনশৃঙ্খলা বাহিনীর...
চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামের প্রকোপ সামাল দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত মেমন জেনারেল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু টেস্ট এবং বিশেষ ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল চালু করা হয়েছে।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর