কুমিল্লায় নতুন এলাকা প্লাবিত, বেড়েছে ডাকাতিয়া-গোমতীর পানি

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৬:১৪ পিএম

কুমিল্লার ১৪টি উপজেলাই বন্যায় আক্রান্ত হয়েছে। তবে জেলার বুড়িচং উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও ব্রাহ্মণপাড়া, লাকসাম, মনোহরগঞ্জ উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গোমতী নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

অপরদিকে লাকসাম ও মনোহরগঞ্জের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর পানি সব পয়েন্টে বেড়ে বিভিন্ন এলাকায় বাঁধ ভেঙে উপজেলা দুটির নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলায় বন্যা কবলিত প্রায় ১০ লাখ মানুষ। 

এদিকে গোমতী নদীর বেড়ি বাঁধ বুরবুড়িয়া এলাকায় ভাঙন ছাড়িয়েছে প্রায় ৩৫০ফুট। গোমতী, সালদা নদীর বাঁধ ভেঙে এবং উজানের পানি লোকালয়ে প্রবেশ করে  বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলার গ্রামগুলোর বেশির ভাগ রাস্তায় চার থেকে পাঁচ ফুট পানি। ফলে নৌকা বা কলার ভেলাই চলাচলের একমাত্র ভরসা।

বন্যা কবলিত গ্রামগুলোতে সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। সেই সঙ্গে হেলিকপ্টার দিয়েও ত্রাণ দিচ্ছে। এছাড়া সহযোগিতায় হাত বাড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট, উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধিরাও। তারা উদ্ধার তৎপরতাসহ শুকনো খাবার, খিচুড়ি, চিকিৎসা সামগ্রী,পানি বিশুদ্ধকরণ টেবলেট নিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রায় ৫০ হাজার লোক বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে এবং লাখ লাখ লোক পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। উপজেলাটির আট ইউনিয়নের ৮৪টি গ্রামের সব কয়টি  বন্যা কবলিত হয়েছে। 

এদিকে উজানে ভারত থেকে আসা ঢলে কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি  হয়েছে। পর্যাপ্ত ত্রাণের অভাব মনোহরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের বানভাসি মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে। দুই উপজেলার চার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ১৮৮টি আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে প্রায় ২৯ হাজার লোক আশ্রয় নিয়েছেন। বিভিন্ন স্থানে পানিবন্দি মানুষের ভোগান্তি বেড়েছে।

অপরদিকে, কুমিল্লায় প্রত্যন্ত গ্রামগুলোতে কম সাহায্য যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সড়কের আশেপাশের এলাকায় পর্যাপ্ত সাহায্য পৌঁছালেও নতুন করে প্লাবিত গ্রামগুলো সে তুলনায় সাহায্য পাচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে, সেই গ্রামগুলোতে নৌকা বা ভেলাই চলাচলের একমাত্র ভরসা।

একাত্তর/এসি
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর