লক্ষ্মীপুরে বন্যার অবনতি, নৌকা ও ত্রাণ সঙ্কট

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:৪১ পিএম

লক্ষ্মীপুরে প্রতিদিন ঢুকছে উজানের পানি। তার সঙ্গে মঙ্গলবারে রাতভর বৃষ্টির পর জেলায় বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নৌকা সঙ্কটে ব্যাহত হচ্ছে স্বেচ্ছাসেবীদের উদ্ধার কাজ। জেলায় দুর্গত মানুষের তুলনায় ত্রাণ কম বলে উঠেছে অভিযোগও। 

আরও অভিযোগ, রাস্তার পাশের এলাকাগুলোতে ত্রাণ পৌঁছালেও একটু ভেতরের এলাকাগুলো তা যাচ্ছে না। জেলার সব কয়টি উপজেলার কোথাও হাঁটু, কোথাও কোমর আবার কোথাও গলা পর্যন্ত পানি। তলিয়ে রয়েছে গ্রামের পর গ্রাম। 

রাস্তায় পানি ওঠায় সব উপজেলায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এখনও ঘরবাড়ি ছেড়ে অনেকেই উঠছেন আশ্রয়কেন্দ্রে ও স্বজনদের বাড়িতে। কৃষি বিভাগের তথ্য বলছে, জেলায় পানির নিচে তলিয়ে আছে অন্তত ৩০ হাজার হেক্টর জমি। আর জেলা প্রশাসনের তথ্য মতে, পানিবন্দি সাড়ে আট লাখের বেশি মানুষ। 

এদিকে পানিবন্দি এসব মানুষকে নিরাপদে আনতে নেই পর্যাপ্ত নৌকার ব্যবস্থা। যার কারণে দুর্গত মানুষ উদ্ধার করা যাচ্ছেনা। উদ্ধার করতে গিয়ে ফিরে আসছে স্বেচ্ছাসেবীরা। আবার কেউ কেউ চোর-ডাকাতের ভয়ে বাড়িঘর ছেড়ে আসছেন না।

আকস্মিকভাবে স্মরণকালের এই ভয়াবহ বন্যায় জেলা শহরসহ পাঁচ উপজেলার ৫৮টি ইউনিয়ন ও চার পৌরসভার প্রত্যেকটি এলাকার মানুষ এখন পানিবন্দি। 

অনেকের অভিযোগ, ১০ দিন পার হলেও ত্রাণ পায়নি। ত্রাণ নিয়ে অনেকেই রাস্তার পাশ দিয়ে গেলেও ভেতরে কেউ ঢুকছে না। তাই রাস্তা থেকে ভেতরের মানুষগুলো একটু বেশি কষ্টে আছে। 

জেলা প্রশাসন জানিয়েছে, জেলায় ১৯৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। পানিবন্দি বানবাসী মানুষগুলোর বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ সঙ্কটে চারদিকে শুধু হাহাকার। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। 

ত্রাণ বিতরণের জন্য জেলা প্রশাসন থেকে পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতে কমিটি করা হয়েছে। প্রত্যন্ত গ্রামগুলোতে পানিবন্দি মানুষ যেন ত্রাণ সহায়তা পায়, এছাড়াও আশ্রয় কেন্দ্রগুলোতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বন্যার দুর্যোগ মোকাবেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটি মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর