বৌদ্ধ বিহার ভাঙচুর, লুটপাটে বিচার বিভাগীয় তদন্ত দাবি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

রাঙ্গামাটিতে বৌদ্ধ বিহারে ভাঙচুর, লুটপাট ও সাম্প্রদায়িক হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছে বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ।

সোমবার সকালে শহরের মৈত্রী বিহার প্রাঙ্গণে এই দাবিতে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনটির বৌদ্ধ ভিক্ষুরা। 

লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি শ্রদ্ধালঙ্কার মহাথের বলেন, ২০ সেপ্টেম্বর একদল দুর্বৃত্ত সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে মৈত্রী বিহারে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা বুদ্ধমূর্তি ভাঙচুর, ত্রিপিটক ছিঁড়ে ফেলা, আসবাবপত্রসহ বিহারের বিভিন্ন সম্পত্তি ব্যাপক ভাঙচুর করে। একই সময়ে বিহারের দুটি দানবাক্স লুট করা হয়। 

স্বাধীন, সার্বভৌম ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে অন্য ধর্মের প্রতি এমন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। 

একই সঙ্গে সাংবাদিক সম্মেলনে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, পার্বত্য চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামকে গণতন্ত্রায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়। 

সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পূণ্যজ্যোতি মহাথের, শীলানন্দ মহাথের, নাইন্দাচারা মহাথের, শীলজ্যোতি মহাথের, মৈত্রী বিহারের সভাপতি পূর্নেন্দু বিকাশ চাকমা প্রমুখ।

একাত্তর/এসি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর