রাঙ্গামাটিতে বাস উল্টে আহত ২০, আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে এক

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:২১ পিএম

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে যাত্রী নিয়ে একটি রিজার্ভ বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। পথে সাপছড়ি এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি সড়কের পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। দুর্ঘটনায় বাসে থাকা যাত্রীরা কমবেশি আহত হন। স্থানীয় লোকজন ও অন্য গাড়ির চালকরা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান।

আহত যাত্রীরা জানান, তারা সবাই চট্টগ্রামে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। ঈদের ছুটি শেষে আজ সকালে নানিয়ারচর থেকে বাসে করে কর্মস্থলে ফিরছিলেন।

রাঙ্গামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শওকত আকবর খান জানান, দুর্ঘটনার পর ১৯ জন আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন।

এদিকে, গুরুত্বর আহত অজ্ঞাতপরিচয় এক যুবককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়েছে। আহত ওই যুবকের স্বজনরা সঙ্গে না থাকায় রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম চৌধুরীর তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা তাকে চট্টগ্রামে নিয়ে যান।

দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, সদর হাসপাতালের আরএমও শওকত আকবর খান এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর