সাজেক থেকে ফিরেছেন আটকে পড়া পর্যটকরা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম

প্রায় ৪ দিন আটকা থাকার পর নিরাপদে খাগড়াছড়ি ফিরেছেন সাজেকে আটকে থাকা প্রায় দেড় হাজার পর্যটক।

মঙ্গলবার সকাল সাতটার কিছু পরে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো। এছাড়া অর্ধশত পর্যটককে সেনাবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারযোগে নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।

সাজেক কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে সাজেকে অবস্থান করা সব পর্যটক নিয়ে গাড়ি ছেড়ে গেছে। বর্তমানে কোনও পর্যটক নেই।

এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাঙ্গামাটির পরিস্থিতি। সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীরাও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই খুলে দেয়া হয়েছে। শহরের সিএনজি অটো রিকশা চলছে আগের মতোই। দূরপাল্লার সড়কে বাস-ট্রাক ও নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বিক্ষুব্ধ জুম্ম ছাত্রজনতার ডাকা ৭২ ঘণ্টা অবরোধের কারণে শনিবার থেকে সাজেকে আটকা ছিলেন প্রায় দেড় হাজার পর্যটক।

একাত্তর/আরএ
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর