ব্রাহ্মণবাড়িয়ায় ঢাবি ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার চার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতাসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহপ পূর্ব ইউনিয়ন থেকে ঢাবি ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভকে (২৫) গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিটের ক্রীড়া বিষয়ক সম্পাদক। 

আশুগঞ্জ উপজেলার লামা বাইক এলাকার বাসিন্দা শুভর বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানা ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আলদা দুটি বিস্ফোরক মামলা রয়েছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

একই দিন ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানা যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

তারা হলেন- বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, গোপন খবরে পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর