চিরকুট লিখে ভিডিও কলে প্রাণত্যাগ দুই যুগলের

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পিএম

চিরকুট লিখে ভিডিও কলে স্বামীর বাড়িতে প্রেমিকা ও প্রবাসে প্রেমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার বেতুয়ায় এই ঘটনা ঘটে। ওই দিন রাত ১১টায় ওই নববধূর ঝুলন্ত মরদেহ ও চিরকুট উদ্ধার করে। 

মৃতের নাম খাদিজা আক্তার উর্মি (১৫)। অষ্টম শ্রেণির শিক্ষার্থী উর্মি কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন মাটিয়ারা গ্রামের বাসিন্দা ছিল। গত ১৪ অক্টোবর লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতুয়া (কৃষ্ণপুর) গ্রামে গোপনে তার তার বিয়ে হয়।  

অপরদিকে আরেক মৃতের নাম সাফায়েত হোসেন (২৩)। ওমান প্রবাসী এই যুবক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা ছিল। 

উর্মির চিরকুটে লেখে, দুই জন একসঙ্গে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু দিলে না।...তোমরা সুখে থেকো। আমি ওকে ছাড়া বাঁচবো না, ও বেঁচে থাকলে তোমারও তাকে খুন করতে, ওর পরিবারকে জেলের ভাত খাওয়াতে।... তাই নিজেও দুনিয়া ছাড়লাম।... আপনাদের কাছে শেষ ইচ্ছা, দুই জনের কবর একসঙ্গে দিয়েন।


এদিকে প্রবাসী সাফায়াত মৃত্যুর আগে চিরকুটে লিখেছেন, শেষ ইচ্ছে পূরন করার দায়িত্ব আপনাদের। আমার মৃত্যুর কারণ একমাত্র ফ্যামিলি। আমার মোবাইলে সব রেকর্ড করা আছে। ....আমাদের মৃত্যুর কারণ তারা। কোনো দিন ক্ষমা করবো না।   

উর্মির মা নুরুন্নাহার জানান, গত ১৪ অক্টোবর মেয়েকে বিয়ে দেই। স্বামীর বাড়িতে হাসি খুশিতেই ছিল। শনিবার রাতে হঠাৎ শুনি উর্মি ও তার প্রেমিক সাফায়েত ভিডিও কলে আত্মহত্যা করেছে। 

প্রবাসী সাফায়াতের বাবা আবদুল খালেক বলেন, একবছর আগে ছেলেকে ওমান পাঠিয়েছিলাম। কিছুদিন আগে ছেলে হঠাৎ বিদেশে কর্মস্থলে অজ্ঞান হয়ে পড়ে। খবর নিয়ে শুনলাম ফেসবুক ম্যাসেঞ্জারে আমার ছেলের সাথে উর্মি নামের এক মেয়ের পরিচয় হয়েছিল। হঠাৎ মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে গেছে। শনিবার রাতে সেই মেয়ে আমার ছেলের সাথে ভিডিও কলে চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে শুনেছি। 

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলেসহ দুটি জীবনের আলো নিভে গেছে। তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জন্য আমি মেয়ের বাল্য বিয়েকে দায়ি করি। বাল্য বিয়ের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্টারসহ সংশ্লিষ্টদের শাস্তি দাবি জানান তিনি। 

তিনি আরও জানান, ছেলের চিরকুট হাতে পেয়েছি। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে মামলা করবো। 

লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, বিয়ের ১৩তম দিনে নববধূ প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। শুনেছি প্রবাসী প্রেমিকও একইভাবে আত্মহত্যা করেছে। একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ওই নববধূর ভাই বাদি হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর