সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানির মামলায় রাঙ্গমাটিতে প্রতিবাদ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৪:৪০ পিএম

দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক, মিথ্যা মামলার প্রতিবাদ ও আটকদের মুক্তির দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করেছেন রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকরা।

সোমবার বেলা ১১টার দিকে শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে ঘণ্টা ব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বলেছেন সাংবাদিকদের নামে মামলা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন জেলায় সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে। 

তারা বলেন, আমরা ধারণা করেছিলাম, অন্তর্বতী সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু দেখছি, উল্টো সাংবাদিকদের আরও বেশি কণ্ঠরোধ করা হচ্ছে। তাই খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরী ও চট্টগ্রামের সাংবাদিক অনিক চৌধুরীসহ সারাদেশে আটক ও গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের দ্রুত মুক্তি দিতে হবে। 

ঘণ্টা ব্যাপী কর্মবিরতি পালন শেষে সাংবাদিকদের হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও আটকদের মুক্তির দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন।

সাংবাদিক মনসুর আহম্মেদের সঞ্চালনায় ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম মকছুদ আহমেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম শামসুল আলম, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক হিমেল চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, ফাতেমা জান্নাত মুমু প্রমুখ। 

কর্মবিরতি অনুষ্ঠানে রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

গত ১৯ অক্টোবর রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, যারা হয়রানিমূলক মামলা দায়ের করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যারা নিরীহ লোকের বিরুদ্ধে মামলা করছে কিংবা টাকা হাতিয়ে নেওয়ার জন্য মামলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে।

একাত্তর/এসি
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর