একাত্তর টিভির সহায়তায় এবার রিয়া মনিকে উদ্ধার

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

রাজধানী ঢাকার কল্পনার পর, এবার বন্দরনগরী চট্টগ্রামের রিয়া মনি। নির্যাতনের শিকার ১৩ বছরের এই গৃহকর্মীকে একাত্তর টেলিভিশনের সহযোগিতায় চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। মা-বাবা, কেউই বেঁচে নেই। আশ্রয় মেলার মতো কোনো স্বজনও নেই। 

একাত্তর টেলিভিশনের হাতে আসা ভিডিও এবং তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে এই প্রতিবেদক যা দেখতে পেলো, সেটি রীতিমতো হৃদয়বিদারক। সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর কখনও সামান্য ভুলে বা কখনও বিনা কারণে শরীরে গরম লোহার সেঁক দেয়াসহ বর্বর নির্যাতনের চিহ্ন মিলেছে তার শরীরে। 

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পুলিশকে সঙ্গে নিয়ে গৃহকর্মী রিয়া মনিকে উদ্ধারে শহরের অক্সিজেন মোড় এলাকার রৌফাবাদ কলোনিতে হাজির একাত্তর। বাড়িতে ঢুকতেই দেখা মেলে ১৩ বছরের রিয়ার। 

পুলিশ ও সাংবাদিকের উপস্থিতির পরও ভয়ে কথা বলতে পারছিলো না রিয়া মনি। কিন্তু সারা শরীরে বর্বর নির্যাতনের চিহ্ন। অনেক বুঝিয়ে নিরাপত্তার আশ্বাসে একাত্তরের কাছে কথা বলতে শুরু করে রিয়া। 

তার সঙ্গে কী ধরণের অমানবিক আচরণ এবং অত্যাচার করা হতো সে সবের রোমহর্ষক বর্ণনা উঠে রিয়া মনির কথায়। জানায়, ছাদ বাগানের গাছে পানি দিতে ভুলে যাওয়ায় জন্যও বেধড়ক মারপিট করা হতো তার সঙ্গে। সামান্য কাজের ভুলে খুন্তি গরম করে পুড়িয়ে দেয়া হয় হাত পা।  

অভিযুক্ত নীলিমা শামীম একজন কবি। বাসায় তার লেখা অসংখ্য বই আর পদক। স্বামী মাহবুব কোম্পনি প্রভাবশালী। একটি ময়দার মিলের মালিক। মেয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়ে। ছেলে বাবার ব্যবসা দেখে। শ্বাশুড়ির এমন নির্যাতনের কথা স্বীকার করলেন ছেলের বউ লুৎফুর নাহার জাহিন। 

উদ্ধার অভিযানের খবর জানতে পেরে জড়ো হওয়া এলাকাবাসীও হতবাক। নির্যাতনের এসব তথ্য অনেকে জানলেও ভয়ে মুখ খুলতো না। অভিযুক্ত নিলিমাকে বাসায় পাওয়া যায়নি। তবে, পুলিশ বলছে রিয়া মনির অভিভাবক না থাকায় তারাই মামলার বাদি হবে।  

উদ্ধারের পর থানায় আনার পর রিয়া জানায়, নির্যাতনের কারণে পালিয়ে গেলেও তাকে আবার ধরে আনা হয়। মায়ের মৃত্যু হলেও তাকে দেখতে যেতে দেয়া হয়নি। 

চিকিৎসার জন্য রিয়াকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। রিয়া মনির সঙ্গে সঙ্গে ঘটা নির্যাতনের বিচারে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা করছে প্রতিবেশীরা। 

রিয়া মণিকে নির্যাতনের ঘটনায় রোববার দিবাগত রাতে নগরীরর বায়োজিদ বোস্তামি থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর