চিন্ময় ব্রহ্মচারীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর আদেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০১:০৪ পিএম

নগরের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ করেছে আদালত। একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তার জামিন নাকচ করে এই আদেশ দেন। এর আগে বেলা ১১টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।

তার আইনজীবী দিলীপ কুমার নাথ সাংবাদিকদের জানান, বুধবার মিস কেস মামলা দায়ের করবো।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চিন্ময়সহ ১৯ জনের নামে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান।

তবে ওই মামলার পর ফিরোজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

তার অব্যাহতির ব্যাপারে নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী সাংবাদিকদের বলেছিলেন, দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে ফিরোজ খানকে অব্যাহতি দিয়েছে দল।

এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, চিন্ময়ের গ্রেপ্তারে ইসকন উদ্বিগ্ন। একই সঙ্গে তার মুক্তিতে ভারতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসকন।   

ইসকন চিন্ময়ের বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। একই সঙ্গে জানিয়েছে, বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার দাবি ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।

একই সঙ্গে ইসকনের এক্স হ্যান্ডেলে এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘ইসকন বাংলাদেশের অন্যতম প্রধান নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় পুলিশ গ্রেপ্তার করেছে এমন খবরে আমরা উদ্বিঘ্ন।’ 

‘বিশ্বের যেকোনো স্থানে সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ইসকন ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার আহ্বান জানাই’।

‘আমরা চাই বাংলাদেশ সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিক। এই ভক্তদের রক্ষার জন্য ভগবান কৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা’।

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর