চট্টগ্রামে পুলিশের ওপর হামলা: আট আসামি পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:১৫ পিএম

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে পুলিশ ওপর হামলা, আইনশৃঙ্খলার কাজে বাধা দেওয়ার মামলায় আট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়েছিলো তদন্তকারী কর্মকর্তা সেলিম মিয়া। আদালত শুনানি শেষে অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আদালত সূত্রে জানা যায়, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের আরেকটি মামলায় ছয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে আজ ওই আট আসামিকে আদালতে আনা হয়।

গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা। সংঘর্ষ চলাকালীন সময়ে নগরীর রঙ্গন সিনেমা হলের পাশে বান্ডেল সেবক কলোনির সামনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফকে।

হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। আর হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

একাত্তর/আরএ
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর