মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:০৭ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরের উত্তর কেরোয়া গ্রামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার উত্তর কেরোয়া গ্রামের মেয়াজনের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মাইশা আক্তার (১৪) স্থানীয় নাগের দিঘীরপাড় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি একই উপজেলার উত্তর কেরোয়া গ্রামের মেয়াজন পাটোয়ারী বাড়ির মাসুদ পাটোয়ারীর মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাইশা শুক্রবার রাতে পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

পুলিশে খবর দেওয়া হলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের মাদ্রাসার শিক্ষক সিরাজুল ইসলাম জানান, মাইশা আক্তার মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

একাত্তর/আরএ
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর