কুমিল্লায় সেনাঅভিযানে শটগানসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৬:১৩ পিএম

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে একটি শটগান ও দেশি অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. আসিফ ইকবাল (২৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

শুক্রবার (১০ জানুয়ারি) সেনাবাহিনীর ২৩ বীরের চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প জানায়, ওই যুবক বাড়িতে অবৈধ অস্ত্র আছে এমন খবরে অভিযান চালানো হয়। আটকের পর তার দেওয়া তথ্যে ঘরের বিছানার নিচে লুকানো একটি দেশীয় শটগান ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্রসহ চৌদ্দগ্রাম থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা রুজু ও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ এটিএম আক্তার উজ জামান। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর