নোয়াখালীতে দেশমাতা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৫০ পিএম

নোয়াখালী সদর উপজেলার সব ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভার সব ওয়ার্ডের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে দেশমাতা ফাউন্ডেশন। 

সোমবার (২০ জানুয়ারি) সংগঠনের পক্ষ থেকে নোয়াখালী প্রেসক্লাবে ইউনিয়ন ও পৌরসভা বিএনপির প্রতিনিধিদের কাছে কম্বল হস্তান্তর করা হয়েছে।

এর তত্ত্বাবধানে রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, দেশমাতা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। 

শীতবস্ত্র বিতরণ করেন সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্ল্যাহ বাহার হিরণ, নোয়াখালী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সহিদুল ইসলাম কিরণ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফর উল্লাহ রাসেল ও সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি নেতা মো. ওমর ফারুক খাঁন ও কাজী মো. ফাহাদসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর