ধর্মীয় মৌলবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে: খোকন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ পিএম

বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রের আখ্যা দিতে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

তিনি বলেন, তারা (ষড়যন্ত্রকারীরা) প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, আন্দোলন-সংগ্রামে মৌলবাদীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা চাই না ভারতের বিজেপির মতো মৌলবাদী কোনো দল বাংলাদেশে ক্ষমতায় আসুক। কোনো ধর্মীয় মৌলবাদী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, সেই জন্য জাতিকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার হাফেজিয়া এতিমখানা ও কওমি মাদ্রাসা মিলনায়তনে জাতীয় কুরআন তেলওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় খোকন বলেন, যারা দ্রুত নির্বাচন চায় না, তারা গত ১৫ বছরের আন্দোলন ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করছে। বাংলার জনগণ তা মেনে নিবে না। এই সরকার ব্যর্থ হলে আমাদের গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু ছফা, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক প্রমুখ।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর