লক্ষ্মীপুরে আওয়ামী লীগের তিন নেতার বাড়িতে হামলা, আগুন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৩ পিএম

লক্ষ্মীপুরে সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সাবেক পৌর মেয়র আবু তাহেরসহ জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটা থেকে পৌর শহরের তমিজ মার্কেট এলাকায় পিংকি প্লাজাসহ আলাদা এলাকায় ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে। 

বিকালে টিপুর বাড়িতে অগ্নিসংযোগের পর তিতাখাঁ মসজিদ সংলগ্ন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের বাড়িতেও হামলা চালানো হয়। 

এর কিছুক্ষণ পর লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজর সামনে অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়নের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। 

নুরউদ্দিন চৌধুরী নয়ন পাঁচ আগস্টের পর থেকে লাপাত্তা। তার বাসায় কেউ থাকেন না। ইতিমধ্যে নয়ন ও তার স্ত্রী লুবনা চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঘটনাস্থল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুর সমন্বয়ক মো. এনামুল হক বলেন, লক্ষ্মীপুরের অসংখ্য মানুষ সালাউদ্দিন টিপু ও তার ভাইদের লোকজনের হাতে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। এছাড়া এই টিপুর বাড়ি থেকে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলি ছোড়া হয়েছে। এতে চার আন্দোলনকারী শহীদ হন। গুলিবিদ্ধ হন কয়েকশ ছাত্র-জনতা। এসব কারণে তাদের প্রতি যে ক্ষোভ জমেছিল, এ হামলা ও ভাঙচুরের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে। 

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. মোন্নাফ হোসেন বলেন, আমি দাপ্তরিক কাজে ব্যস্ত রয়েছি। তবে বিক্ষুব্ধ ছাত্র-জনতায় হামলা চালিয়েছে বলে শুনেছি। তারপরও খোঁজ নেওয়া হচ্ছে। 

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর