নোয়াখালীতে আগুনে পুড়লো ১৮ দোকান

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:২২ পিএম

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এক বছরের মাথায় আবারো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি দোকান পুড়ে গেছে।

শনিবার (২২ মার্চ) দিনগত রাত পৌনে একটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,অগ্নিকান্ডের খবরে মাইজদী ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন সম্পন্ন নিয়ন্ত্রণের আগেই বাজারের ১৮টি দোকান ভস্মীভূত হয়ে যায়। 

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- শাহজাহানের কাপড়ের সততা স্টোর, আজাদের চায়ের দোকান, আলাউদ্দিনের মুরগি দোকান, খলিলের মুদি দোকান, চিটাং হোটেল, আজাদের মুদি দোকান, গণেশের সেলুন  দোকান, হোরনের হোটেল দোকান, সওদাগরের মুদি দোকান, আজাদ হোসেনের চা ও ভ্যারাইটিজ স্টোর, বঙ্গবন্ধু স্মৃতি সংঘ, দুলাল বেপারীর  মুদি দোকান, কালামের চায়ের দোকান, কাপড় বিতান, মুদি স্টোর, হাসেমের চায়ের দোকান ও ফারুকের মুরগি দোকান।

স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিন মঞ্জুসহ একাধিক বাসিন্দা জানান, রাত পৌনে একটার দিকে দক্ষিণ বাজারে প্রধান সড়কের পশ্চিম পাশের হোরনের হোটেল থেকে আগুন লেগে তা দ্রুত বাজারের অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। হোটেলের চুলা নাকি বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.ফরিদ আহমেদ জানান, খবর পেয়ে মাইজদী এবং সুবর্ণচর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৮টি দেকান পুড়ে গেছে। বাজারের একটি হোটেল দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এর আগে ২০২৪ সালে ৩০ মার্চ রমজানে মধ্যে মান্নান নগরের একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকান ভস্মীভূত হয়।

একাত্তর/আরএ
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর