ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোর সংঘর্ষ, নিহত দুই

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে ভাঙচুর চালিয়েছে। 

সোমবার (৩১ মার্চ) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন কিশোরগঞ্জ জেলার দ্বীন ইসলাম। তবে আরেক নিহত অটোরিকশার চালকের পরিচয় জানা যায়নি। 

আহতরা হলেন, আশুগঞ্জের সোহাগপুর গ্রামের মো. সৈয়দ হোসেনের ছেলে সৈয়দ তাজবীর (১৭) ও ব্রাহ্মণবাড়িয়া শহরের জুয়েল মিয়ার ছেলে মো. নোবেল (১৭)।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন রহমান জানান, বিকেলে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী দ্বীন ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা চালকসহ অপর দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। কিন্তু পথে পথে অটোর চালক মারা যায়। তার পরিচয় সনাক্ত করা যায়নি। 

তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে। 

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর