নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম

নোয়াখালীতে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, প্রায় চার ঘণ্টা ধরে ধাপে ধাপে তাকে পেটানো হয়। পরে সেনা সদস্যরা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রীর দাবি, মৃত্যুর আগে স্বামী হামলায় জড়িত বেশ কয়েকজনের নাম বলে গেছে। তারা বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

তবে দল দুটির নেতাদের দাবি, নেতাকর্মীরা এতে জড়িত নয়। নিহত ব্যক্তি জনগণের ক্ষোভের শিকার। 

শনিবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ঢাকায় নেওয়ার পথে যাত্রাবাড়ী এলাকায় ওই যুবলীগ নেতার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হাফেজ আব্দুর রহীম এতিম খানার সামনে তাকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়।

নিহতের নাম আব্দুল কাদের মিলন (৩৫)। তিনি উপজেলার চরহাজারী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির মো. ইসমাইলের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।  

নিহতের ছোট ভাই আব্দুর রহীম রাকিব জানান, গত পাঁচ আগস্টের পর তার মিলন বাড়ি থেকে চলে যান। এরপর তিনি সৌদি আরব গিয়ে ওমরাহ পালন করেন। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন তিনি দেশে ফেরেন। শুক্রবার রাতে আমার অটোরিকশায় করে ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় তার অসুস্থ শ্যালককে দেখতে যান। রাত ৯টার দিকে ফেরার পথে কোম্পানীগঞ্জের চৌধুরীহাট বাজার এলাকার চুয়ানির টেক এলাকায় আমাদের অটো পৌঁছালে ২-৩টি মোটরসাইকেল ধাওয়া করে। ভাই বিষয়টি বুঝতে পেরে তার মামা শ্বশুর মাইন উদ্দিনকে মুঠোফোনে বিষয়টি জানায়। এরই মধ্যে বাইক আরোহীরা আমাদের ধরে ফেলে।

রাকিব জানান, হামলাকারীরা ভাইকে আমার থেকে ছিনিয়ে নিয়ে ওই এতিম খানার সামনে নিয়ে যায়। সেখানে তাকে লোহার পাইপ দিয়ে ৪ ঘণ্টা ধরে ধাপে ধাপে পিটিয়ে গুরুত্বর আহত করে। মাইন উদ্দিন আমাদের বাঁচাতে এলে হামলাকারীদের তোপের মুখে পড়ে তিনি চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে আমার ভাইকে হামলাকারীদের থেকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী এসে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

নিহতের স্ত্রী বিবি জুলেখা বলেন, স্বামী মৃত্যুর আগে তার ওপর হামলায় জড়িত ২০-২৫ জনের নাম বলে গেছে। তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।   

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন বলেন, এ ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। গত ১৫ বছর মিলন এলাকায় মাদক ও সন্ত্রাসের রাজত্ব চালিয়েছে। তিনি বিক্ষুব্ধ জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশের শিকার। 

কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান বলেন, জামায়াত-বিএনপির লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে প্রকৃত ঘটনার রহস্য বের করবে।  

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, শুক্রবার দিবাগত রাতে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর