দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালু ভর্তি ট্রাকের ধাক্কা, নিহত দুই

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫৩ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালু ভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন।

বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো.সাকিব (১৮) ও একই ইউনিয়নের কেন্দুর ভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিলো। এসময় নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জালাল মিয়ার গ্যারেজ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু ভর্তি ড্রাম ট্রাককে অপর দিক থেকে আসা বালু ভর্তি আরেকটি একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এতে ট্রাকের হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব গুরুতর আহত হলে তাদের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সহযোগিতায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর