লক্ষ্মীপুর জুলাই আহতদের দুই কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ

আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:২৫ পিএম

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে চিকিৎসা সহায়তার দুই কোটি ৮৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৬ মে) বিকেরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক আরমান হোসেন।

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত ২৮৬ জনের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই কোটি ৮৬ লাখ টাকার চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। 

ওই আন্দোলনে লক্ষ্মীপুরে ১৬ জন নিহত ও ২৫৯ জন আহত হন। এর আগে শহীদ পরিবার ও আহতদের মধ্যে দুই ধাপে প্রায় ২০ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর।

জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা জীবন বাজি রেখে মাঠে ছিলেন, শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। জেলা প্রশাসনের সহায়তা প্রশংসনীয়। আমরা শহীদ পরিবার ও আহতদের পাশে আছি। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। আজকের চেক বিতরণ তারই অংশ। ভবিষ্যতেও সরকার, জেলা ও উপজেলা প্রশাসন শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর