চট্টগ্রামে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৪:৫৩ পিএম

চট্টগ্রামের পাহাড়তলী থানার বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ এক একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি ৭.৬২ এমএম পিস্তল এবং এতে ভরা চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে পাহাড়তলী থানার জেলে পাড়া রানী রাশমানিঘাট ওভার ব্রিজের নিচ থেকে অস্ত্র, গুলি ও মাসুম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মাসুদ রানা। 

তিনি জানান, পিস্তল ও গুলি গত বছরের পাঁচ আগস্টের পর থানা লুটপাটকারীদের থেকে সংগ্রহ করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। উদ্ধার অস্ত্র ব্যবহার করে গ্রেপ্তার ব্যক্তি পাহাড়তলী এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় ছিনতাই ও ডাকাতি করেছে বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর