ঢাকার আবাসিক হোটেলে লক্ষ্মীপুরের দম্পতিসহ ছেলের মৃত্যু

আপডেট : ২৯ জুন ২০২৫, ১১:১৩ পিএম

ঢাকার মগবাজারের একটি আবাসিক হোটেলে এক দম্পতি ও তাদের সন্তানসহ তিন জনের মৃত্যু হয়েছে। তারা ছেলের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। জানতে খোঁজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

নিহতরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের দেহলা বেপারি বাড়ির মনির হোসেন (৪৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) এবং তাদের একমাত্র ছেলে আরাফাত হোসেন নাইম (১৪)।

রোববার (২৯ জুন) সকালে মগবাজারের সুইট স্লিপ নামের ওই হোটেল থেকে প্রথমে স্বপ্না ও আরাফাতকে উদ্ধার করে পাশের আদ দ্বীন হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরই মধ্যে মনির অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে সেখানে তারও মৃত্যু হয়।

তাদের পরিবার জানায়,  শনিবার মনির হোসেন পরিবার নিয়ে চিকিৎসার উদ্দেশে ঢাকায় যান। নির্ধারিত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় তারা মগবাজারের ওই হোটেলে রাত কাটান। রোববার সকালে মনির হোসেন পরিবারের এক স্বজনকে ফোন করে জানান, তারা তিন জনেই বমি করছেন এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। খবর পেয়ে স্বজনরা হোটেলে পৌঁছে পুলিশকে খবর দেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ঘটনার পর হোটেল কক্ষ সিলগালা করা হয়েছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার দিকেই সন্দেহ করছি। তবে মৃত্যুর চূড়ান্ত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্ট প্রয়োজন। তদন্ত চলছে।

এ বিষয়ে রমনা থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে তাদের রুমের এবং পুরো হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এ ছাড়া হোটেলের আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। 

তিনি বলেন, আমাদের প্রাথমিক ধারণা খাদ্যে বিষক্রিয়া। দ্বিতীয়ত তাদের কেউ বিষাক্ত খাবার খাইয়েছে। তবে প্রাথমিকভাবে আমরা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। 

হোটেল সুইট স্লিপের সহকারী ম্যানেজার আব্দুল মানিক সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে মনির হোসেন তার বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে ও তার স্ত্রীকে নিয়ে হোটেলে আসেন। ওই দিন সন্ধ্যায় আদ দ্বীন হাসপাতালে চিকিৎসকের কাছে যান। সেখান থেকে রাতেই হোটেলে আসেন। তাদের সঙ্গে তাদের এক কেয়ারটেকারও ছিলেন। কেয়ারটেকার তাদের দেখাশোনা করেছেন। তিনি বিভিন্ন হোটেল থেকে খাবার এনে দিতেন। সেই খাবারই তারা খেয়েছেন। তারা কখন অসুস্থ হয়েছেন, তা হোটেলের কেউ টের পাননি। কেয়ারটেকার প্রথমে একজনকে হাসপাতালে নিয়ে যান, এরপর ওই পুরুষকেও নিয়ে যান। তখন হোটেলের সবাই বিষয়টি জানতে পারেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার বলেন, ঘটনাটি ঢাকায় হওয়ায় এখান থেকে সরাসরি কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও থানার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। মরদেহগুলো এখনও এলাকায় এসে পৌঁছায়নি।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর