মুরাদনগরকাণ্ডে আরেকটি ভিডিও ভাইরাল

আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:৫৪ পিএম

কুমিল্লার মুরাদনগরের পাচকিত্তা গ্রামে ঘরের দরজা ভেঙে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় আরও একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মারধরের সময় ওই নারীকে এক ব্যক্তি বি...ব...স্ত্র করছেন, এমন চিত্র দেখা গেছে। 

সোমবার (৩০ জুন) সকালে ‘তোর বাপেরা আইছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে তিন মিনিট ৪২ সেকেন্ডের ওই ভিডিওটি ভাইরাল হয়েছে। 

ভিডিওতে ফজর আলীকে নির্যাতন করতে দেখা গেছে। সেই সঙ্গে ওই সময় ভিকটিমকে আরেক ব্যক্তি বি....ব...স্ত্র ও মারধর করতে দেখা গেছে। 

এদিকে একই দিন দুপুরে গ্রেপ্তার চার যুবককে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (১১নং মুরাদনগর) আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপ পরিদর্শক রুহুল আমিন। 

তিনি জানান, রোববার (২৯ জুন) সন্ধ্যায় গ্রেপ্তার সুমন, রমজান আলী, আরিফ ও অনিকসহ চার জনকে আদালতে হাজির করা হলে বিচারক মুমিনুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় আর কেউ জড়িয়ে আছে কিনা, সেই সঙ্গে ঘটনার পেছনের তথ্য উপাত্ত তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে এখনও আদালত থেকে কোনো আদেশে পাইনি। 

তিনও জানান, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার ফজর আলী পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসার্ধীন। তার শারিরিক অবস্থার উন্নতি হলেই আদালতে উপস্থাপন করা হবে। রুহুল আমিন মুরাদনগরের ধর্ষণের ঘটনায় দুটি মামলারই তদন্ত কর্মকর্তা।

গত শনিবার (২৮ জুন) ফেসবুকে ওই নারীকে নিপীড়নের প্রথম ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গত শুক্রবার ফজর আলী নামে এক ব্যক্তিকে আসামি করে ধর্ষণের মামলা করেন ওই নারী। পুলিশ ফজর আলীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। ফজর ছাড়া অন্য চার জনের বিরুদ্ধে অভিযোগ– তারা ভিডিও অনলাইনে ছড়িয়েছেন। এ অভিযোগে রোববার কুমিল্লার মুরাদনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন ভুক্তভোগী নারী। ওই মামলায় চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। 

একাত্তর/এসি
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কোল থেকে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে অপহরণের ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। তবে চোর বা কোনো অপরাধী চক্রের অর্থ বা পাচারের লোভে নয়—ঘটনার...
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এবার ৩৩ হাজারের বেশি মণ্ডপে পূজা উদযাপিত হবে, যা গত বছরের তুলনায় অন্তত এক হাজার বেশি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সার্বিক...
যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে তিন হাজার ৪০০ দশমিক ৩৮ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি স্মার্ট ঘড়িও জব্দ করা...
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের অপতৎপরতা বন্ধে পুলিশের বিশেষ অভিযানে মোট ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ২৫ জনকে আদালতের মাধ্যমে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর