ব্রাহ্মণবাড়িয়ার পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (৭) ও ছেলে আরিয়ান (৬)৷  

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মফিজুর রহমান জানান, দুই শিশু বাড়িতে খেলছিলো। এর কিছুক্ষণ পর তাদের অনেক খোঁজ করেও পাওয়া যায়নি। পরে ডোবায় গোসল করতে নেমে এক শিশুর মরদেহ দেখতে পায়। পরে আরেকজনের মরদেহ পাওয়া যায়। মরদেহ তাদের বাড়িতে রয়েছে বলে জানতে পেরেছি। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম জানান, বিষয়টি পুলিশে জানানো হয়নি। তবে আমরা খোঁজ নিচ্ছি। 

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর