বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: খোকন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৫২ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। কীভাবে বিএনপিকে হেয় করা যাবে তার অপতৎপরতা চলছে।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির নেতাকর্মীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এখন থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর সোনাইমুড়ীতে দলের কার্যালয়ে সোনাইমুড়ী পৌর বিএনপির আহবায়ক কমিটি শাখার পরিচিতি সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মী কেউই এমন ধরনের খারাপ কাজ করবেন না, যাতে করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বদনাম হয়। গত ১৭ বছর যে নেতাকর্মী আন্দোলন করেছে, তাদের ত্যাগ ধূলিসাৎ হবে এমন নেতাকর্মী বিএনপি বরদাস্ত করে না।

তিনি বলেন, একটি দল আমাদের সঙ্গে অন্দোলনে ছিলো। তারা আগে কখনো পিআর নিয়ে কথা বলেনি। এখন তারা এসব বলছে। কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসলে কমিনিউজম বাস্তবায়ন করবে, আর জামায়াত ক্ষমতায় আসলে পিআর করবে। এটি যার যার দলের ইশতেহার।

মাহবুব উদ্দিন খোকন বলেন, জামায়াত পিআরের বিষয়টি অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। তারা ভুলে গেছে, সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার কারো অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য বসেনি। অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ করে কোনো দলের অ্যাজেন্ডা বাস্তবায়ন করা হলে জনগণ তা মেনে নেবে না।

সোনাইমুড়ী পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আযাদ, সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, সোনাইমুড়ী পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ মাহবুবে রেজা রাব্বীসহ আরো অনেকে।

একাত্তর/আরএ
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর