জুলাই শহীদরা ক্ষুদ্র কোনো বিষয়ে আত্মত্যাগ করেনি: রিজভী

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই বিপ্লবের শহীদরা ক্ষুদ্র কোনো বিষয়ে আত্মত্যাগ করেনি। তারা একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে আত্মত্যাগ করেছেন। আমরা যেন তাদের এই অবদান ভুলে না যাই।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চান্দিনার এতবার গ্রামে জুলাই যোদ্ধা শহীদ ইমাম হাসান তায়িম ভুঁইয়ার কবর জিয়ারত শেষে পরিবারের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন। 

এসময় রিজভী বলেন, জুলাইয়ের অন্যতম শহীদ তায়িম। নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে জীবন দিয়েছেন তায়িম। 

তিনি বলেন, তায়িমের এই আত্মদান বড় তাৎপযময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই আত্মত্যাগ যেন মানুষ ভুলে না যায়। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বিএনপির নেতৃবৃন্দরা।

চান্দিনার এতবার গ্রামে তায়িমের কবর জিয়ারত করে চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের বাড়িতে যাবে ‘আমরা বিএনপি পরিবার’ এর নেতারা।

সোস্যালে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে।

এরই ধারাবাহিকতায় দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের সঙ্গে দেখা করতে যাবেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। 

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর