নোয়াখালী ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত বহু

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম

নোয়াখালী ও হবিগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার মধ্যে নোয়াখালীতে ছয় জন এবং হবিগঞ্জে তিন জন নিহত হয়েছেন।

নোয়াখালী থেকে একাত্তরের নিজস্ব প্রতিবেদক জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া দুইটার দিকে জেলার কবিরহাট উপজেলার পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সামনে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হন।

এসময় ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওই ছয় জনের মৃত্যু হয়। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা না গেলেও ধারণা করা হচ্ছে নিহতরা অটোরিকশার যাত্রী।

কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ দুর্ঘটনায় মৃত্যুর তথ্যটি জানিয়েছেন।

এদিকে হবিগঞ্জ জেলা একাত্তরের নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, একই দিন দুপুরে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় এনা পরিবহন ও রয়েল কোচের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। এসময় গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, আহতদের উদ্ধার ও দুর্ঘটনায় কবলিত বাস দুটি সরানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে কাজ চলছে।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর