কিছু দল ভোটে হারার ভয়ে সরকারের ওপর নাখোশ: খোকন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, আওয়ামী লীগ মার্কা নয়, আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। তবে কিছু দল বিএনপি ও বর্তমানর সরকারের ওপর নাখোশ। তারা সংসদ নির্বাচনে হেরে যাওয়া ও ভরাডুবির ভয়ে দলীয় দাবিগুলো সরকারকে দিয়ে বাস্তবায়নের করতে চায়। তারা জনগণের রায়কে ভয় পায়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় চাটখিল-সোনাইমুড়ী আসনে বিএনপির এই প্রার্থী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জের নির্বাচন হিসেবে গ্রহণ করেছে। তাই গত ১৫ বছরের দুঃশাসন থেকে আগামী নির্বাচনে জয় লাভ করতে হলে চ্যালেঞ্জে মনে করে ধানের শীষের প্রার্থীকে সব বাধা-বিপত্তি অতিক্রম করে বিপুল ভোটে জয় লাভ করাতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের নির্বাচন। 

খোকন বলেন, বিএনপি প্রাণ হলো ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকসহ সব অঙ্গ সংগঠন। একটি নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে বাড়ি বাড়ি ভোটারদের কাছে যাওয়া সম্ভব নয়। কিন্তু এ কাজ করতে হবে অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে।  এ কারণে বিএনপির অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সোনাইমুড়ী পৌর যুবদলের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ মাহবুবে রেজা রাব্বীসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবন্দ।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর