নোয়াখালীতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

নোয়াখালীর মাইজদী বাজারে মুরগীবাহী একটি দ্রুতগামী পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত একটার দিকে সদর উপজেলা ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নোয়াখালী সদর উপজেলার বিনোদপুরের উমেশ চন্দ্র শীলের ছেলে অভি দেবনাথ (২৪) এবং কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২৮)।

নোয়াখালী সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে একটি মুরগীবাহী পিকআপ ইউটার্ন নেয়ার সময় বিপরীত দিক চৌমুহনী চৌরাস্তা থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক অভি দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর আরোহী হৃদয় চন্দ্র শীলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত অভি দেবনাথের মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘাতক পিকআপটি জব্দ করেছে।

একাত্তর/আরএ
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর