নোয়াখালীতে ১১৩ কেজির শাপলা পাতা মাছ জব্দ করে মাটিচাপা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৬:০৭ পিএম

নোয়াখালী পৌর এলাকার সোনাপুর মাছের আড়তে অভিযান চালিয়ে ১১৩ কেজি (প্রায় ৩ মণ) ওজনের একটি শাপলা পাতা মাছ জব্দ করেছে বন বিভাগ ও অ্যানিম্যাল রাইটস বিডি-৬৪। 

শুক্রবার (৬ মার্চ) সকালে নোয়াখালী পৌর এলাকার সোনাপুর মাছের আড়তে অভিযান চালিয়ে আধা-কাটা অবস্থায় মাছটি জব্দ করা হয়। পরে প্রশাসনের নির্দেশে তা মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

উপকূলীয় বনবিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের দিকনির্দেশনায় শুক্রবার সকাল ৮টার দিকে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মন্নান নগর রেঞ্জ অফিসার ও অ্যানিম্যাল রাইটস বিডি-৬৪-এর একটি দল অংশ নেয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ভোরে সোনাপুর বাজারের এক ব্যবসায়ী বিক্রির উদ্দেশে বড়ো আকারের এই শাপলা পাতা মাছটি আড়তে নিয়ে আসেন। গোপন খবরে অভিযান চালিয়ে মাছটি জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাছটি মাঝখান থেকে কাটা অবস্থায় পাওয়া যায়।

বাংলাদেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী, শাপলা পাতা মাছ একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এই প্রাণী শিকার, হত্যা, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। নদী ও সাগরের তলদেশে বসবাসকারী এই প্রাণীটি জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অতিরিক্ত শিকারের ফলে প্রজাতিটি বর্তমানে হুমকির মুখে।

জেলা বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, আটক ব্যবসায়ী ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর