ট্রেনে চালু হচ্ছে ওয়াই-ফাই সেবা: রেল প্রতিমন্ত্রী

আপডেট : ২০ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম

যাত্রীসেবার মানোন্নয়নে দেশের তিনটি আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে। শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এই নতুন উদ্যোগের কথা জানান। তিনি বলেন, এটি রেল ভ্রমণে নতুন মাত্রা যোগ করবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে রেলযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী। সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনের সময় তিনি ঘরমুখো যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, দু-একটি বিচ্ছিন্ন বিপর্যয় ছাড়া এখন পর্যন্ত বড়ো ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি।

প্রতিমন্ত্রী আরও বলেন, কিছু ট্রেনের সময়সূচি সামান্য বিলম্বিত হলেও তা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। এ সময় টিকিট কালোবাজারির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রেলসেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে হাবিবুর রশিদ জানান, প্রাথমিকভাবে তিনটি ইন্টারসিটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই সেবা চালু করা হবে। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে অন্য ট্রেনেও এই সুবিধা দেওয়া হবে।

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর