তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও আকারসহ নানা বিষয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।

এদিন বৈঠকে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচনকালীন সরকারব্যবস্থা এবং জাতীয় সংসদে আইনপ্রণেতাদের স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগের মতো মৌলিক বিষয়গুলো সংবিধান সংশোধনের আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা। এ ছাড়া বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা এবং সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে আরও কার্যকর ও ক্ষমতায়িত করার বিষয় নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষমতা কাঠামো কেমন হবে এবং নির্বাহী বিভাগের জবাবদিহি কীভাবে নিশ্চিত করা যাবে—এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনা হয়েছে।

সাংবাদিক সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদে যদি উচ্চকক্ষ গঠিত হয়, তবে সেই উচ্চকক্ষকে কীভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠনে কাজে লাগানো যেতে পারে, তা নিয়ে কমিটিতে বিভিন্ন প্রস্তাব এসেছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা চললেও কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

বিরোধী দলের অংশগ্রহণের ওপর জোর দিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, বিরোধী দল যদি কোনো ক্ষেত্রে নোট অব ডিসেন্ট শিথিল করতে চায়, তবে তাদের তা কমিটিতে এসে আনুষ্ঠানিকভাবে বলতে হবে। সংসদীয় চর্চা ও আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে বিরোধী দলকে আবারও বৈঠকে যোগ দেওয়ার আহবান জানান তিনি।

একাত্তর/এসি
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সে জন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও বিচারপতিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সর্বজনীন মতামতের আলোকেই সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী...
সংবিধান সংশোধন কমিটিতে নাম না পাঠালেও বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গেই সংবিধান সংশোধনী নিয়ে সরকার ও কমিটি আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির...
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এঞ্জো মারেস্কার উড়ন্ত সূচনার বেলুন অবশেষে ফুটো হয়ে গেল সেই পরিচিত বধ্যভূমি ভিলা পার্কেই! শনিবার দুপুরের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল উনাই এমরির...
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা ভূমি অফিসের ফেসবুক পেজ থেকে সহকারী কমিশনারের (ভূমি) করা দুটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজনীতির তীব্র চুলচেরা বিশ্লেষণ আর কড়া বয়ানের গণ্ডি পেরিয়ে এক অন্য এক সোনিয়া গান্ধীকে দেখল বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং ইন্সটাগ্রামে নিজের আত্মপ্রকাশ ঘটাবার পরেই একেবারে...
গরু কিংবা খাসির সুস্বাদু মাংস ভেবে রেস্তোরাঁয় যা খাচ্ছেন, তা কি সত্যিই গরু? নাকি রাতের আঁধারে জবাই করা কোনো ঘোড়ার মাংস? এমন হাড়হিম করা প্রতারণার মুখোমুখি দাঁড়িয়ে এখন তীব্র ক্ষোভে ফুটছে সাতক্ষীরা ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর