এক্স ও ইন্সটাগ্রামে অভিষেকেই ঝড় তুললেন সোনিয়া গান্ধী!

রাজিবের সঙ্গে প্রেমের স্মৃতি

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১২ পিএম

রাজনীতির তীব্র চুলচেরা বিশ্লেষণ আর কড়া বয়ানের গণ্ডি পেরিয়ে এক অন্য এক সোনিয়া গান্ধীকে দেখল বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং ইন্সটাগ্রামে নিজের আত্মপ্রকাশ ঘটাবার পরেই একেবারে স্মৃতিমধুর প্রেমে ডুব দিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

জানালেন, ১৯৬৫ সালে কেমব্রিজের এক পুঁচকে গ্রিক রেস্তোরাঁয় কীভাবে প্রথম দর্শনেই তৎকালীন তরুণ রাজীব গান্ধীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন তিনি!

আসন্ন ১০ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে সোনিয়া গান্ধীর বহু প্রতীক্ষিত আত্মজীবনী 'বিলংগিং: আ জার্নি অব লাভ'। নিজের স্মৃতিকথার প্রথম ঝলক পাঠকদের সামনে তুলে ধরে সোনিয়া স্মৃতিচারণা করেন, কেমব্রিজের এক ছোট্ট গ্রিক রেস্তোরাঁয় শুরু হয়েছিল আমার ভালোবাসার সফর। রাজীব আর আমি মিলে তৈরি করেছিলাম ভালোবাসা, হাসি আর রাশি রাশি স্মৃতির এক সুন্দর পৃথিবী।


রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখার সেই সোনালী দিনের কথা বলতে গিয়ে একেবারেই রোমান্টিক মেজাজে ধরা দেন সোনিয়া। কেমব্রিজের ‘দ্য ভার্সিটি’ নামের রেস্তোরাঁয় এক সাধারণ বন্ধুর মাধ্যমে রাজীবের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। স্মৃতির পাতা উল্টে তিনি বলেন, প্রথমবার দেখেই আমার মনে হয়েছিল, আরে, এই মানুষটার সাথেই তো আমি থাকতে চাই! পরে অবশ্য জানতে পেরেছিলাম, রাজীবও প্রথম দেখাতেই একই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছিল।

রাজীব গান্ধীর সেই রূপ আর স্বভাবের সৌন্দর্যে মুগ্ধ হওয়ার কথা স্বীকার করে সোনিয়া বলেন, রাজীব মানুষ হিসেবে তো ভীষণ সুন্দর দেখতে ছিলেনই, কিন্তু তার চেয়েও বেশি নজর কেড়েছিল তাঁর নম্র ও অমায়িক ব্যবহার। ওই ভদ্র ও কোমল স্বভাবটাই আমার মন ছুঁয়ে গিয়েছিল। প্রথম দেখার সেই মুহূর্তটা আমি জীবনেও ভুলব না।

হঠাৎ করেই এই বয়সে এসে সোনিয়া গান্ধীর সামাজিক মাধ্যমে পা রাখা এবং বইয়ের মোড়ক উন্মোচন ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কন্যা প্রিয়াঙ্কা গান্ধী ভাদরাকে জড়িয়ে ধরে মিষ্টি মুখ করিয়ে বইয়ের প্রথম কপি উদযাপন করছেন তিনি।

আলফ্রেড এ নোফ এবং হার্পার কলিন্স প্রকাশিত ৫৪৪ পৃষ্ঠার এই বইয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইতালিতে তাঁর শৈশব থেকে শুরু করে কেমব্রিজে রাজীবের সঙ্গে প্রেম, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ড এবং পরবর্তীতে ভারতীয় রাজনীতির ক্ষমতার কেন্দ্রে তাঁর নাটকীয় উত্থানের সব রোমাঞ্চকর কাহিনী উঠে আসবে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
২০২২ সালে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার (বর্তমানে এক্স) কিনে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু তিন বছর না যেতেই এবার সেই এক্স বিক্রি করে দিলেন এই মার্কিন...
বেঁধে দেওয়া সময়ের মধ্যে একজন বৈধ প্রতিনিধি নিয়োগ দিতে না পারায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) নিষিদ্ধ করলো ব্রাজিল।
ব্রাজিলের আইনে বলা হয়েছে, সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে। কিন্তু চলতি মাসে এক্স (সাবেক টুইটার) ব্রাজিল থেকে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে নিয়েছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। শুক্রবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে মেটা।
ফুটবল বিশ্বের সব বিস্ময় আর জাদুকরী ড্রিবলিংয়ের বরপুত্র রোনালদিনহো আবার পেশাদার ফুটবলে বল পায়ে দৌড়াতে মাঠে নামছেন! ৪৬ বছর বয়সে বুট জোড়া আবার পায়ে গলিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে নামার ঘোষণা দিয়ে পুরো...
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে এঞ্জো মারেস্কার উড়ন্ত সূচনার বেলুন অবশেষে ফুটো হয়ে গেল সেই পরিচিত বধ্যভূমি ভিলা পার্কেই! শনিবার দুপুরের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে ২-১ গোলে হারিয়ে দিল উনাই এমরির...
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা ভূমি অফিসের ফেসবুক পেজ থেকে সহকারী কমিশনারের (ভূমি) করা দুটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও আকারসহ নানা বিষয়ে আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর