নারায়ণগঞ্জের ডাকাত-পুলিশ সংঘর্ষ, ছয় ডাকাত গ্রেফতার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১২ পিএম

নারায়ণগঞ্জে মালামাল লুটের সময় ডাকাত দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় লুট হওয়া মালামালসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টর দিকে জেলার আড়াইহাজার থানার বিষনন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন, মিনহাজুল আবেদীন ফাহিম ওরফে সুজিত, জুয়েল, বাদল, আমজাদ, রাকিব ও মমিন।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

পুলিশ সুপার জানান, রাতে ওই এলাকায় ডাকাত দল মোটরসাইকেল আরোহী দুইজনের গতিরোধ করে। পরে তাদের মোটরসাইকেল, টাকা, মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়। খবর পেয়ে আড়াইহাজার থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে জুয়েলকে আটক করে। তবে এসময় তার সহযোগীরা পালিয়ে যায়।

পরে জুয়েলের তথ্য অনুযায়ী আড়াইহাজার থানা ও ডেমরা থানা পুলিশ যৌথভাবে ডেমরা স্টাফ কোয়াটার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত মিনহাজুল আবেদীন ফাহিম ওরফে সুজিত গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ সেখান থেকে কয়েকজন ডাকাতকে আটক করে। এরপর তাদের দেয়া তথ্যে পুলিশ নরসিংদীতে অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার ও লুট হওয়া মোটরসাইকেলসহ মালামাল উদ্ধার করে।

তিনি আরও জানান, আহত অন্য পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

একাত্তর/পিএজে/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর