নারায়ণগঞ্জে ‘শয়তানের নিঃশ্বাস’সহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

নারায়ণগঞ্জে শয়তানের নিঃশ্বাস নামের মাদক ও পটাশিয়াম সায়ানাইডসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। শনিবার একজনকে চাঁদপুর থেকে এবং আরেকজনকে ঢাকার টিকাটুলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁদপুরের মতলব থানার নারায়ণপুর গ্রামের শাহ আলম প্রধানের ছেলে শাকিল আহমদ (৩০) এবং বরিশালের বাবুগঞ্জ থানার ঈদিল কাঠি গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে রাকিব (৩২)।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, রূপগঞ্জে আলোচিত নর্দার্ন ইউনিভার্সিটির এক অধ্যাপক হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ শয়তানের নিঃশ্বাস চক্রের সন্ধান পায়।

পটাশিয়াম সায়ানাইডসহ গ্রেপ্তারের ঘটনাটি দেশের প্রথম ঘটনা বলে জানান পুলিশ সুপার।

‘শয়তানের নিঃশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ একটি হেলুসিনেটিক ড্রাগ। এর রাসায়নিক নাম স্কোপোলামিন। এই শয়তানের নিঃশ্বাস বা স্কোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালকালয়েড এবং অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। স্কোপোলামিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ঔষধের তালিকায় রয়েছে। সাধারণত অপারেশনের আগে রোগীকে অজ্ঞান করতে এটি ব্যবহার করা হয়।

স্কোপোলামিন মস্তিষ্কের কর্মক্ষমতাকে নষ্ট করে দেয়। অজ্ঞানপার্টি লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করে থাকে। 

একাত্তর/পিএজে/কেএসএইচ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর