সিদ্ধিরগঞ্জে কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১২:৪৪ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারে দাবি তিনি আত্মহত্যা করেছেন।

রোববার রাতে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি (১৪) মাদারীপুর জেলার কালকিনী উপজেলার নতুন চড় দৌলতপুর খান গ্রামের কাতার প্রবাসী রহিম ব্যাপারীর মেয়ে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বটতলা ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।

রিয়ার মা রনু বেগম চিটাগং রোডে একটি হাসপাতাল আয়ার কাজ করেন। তার ভাই জিহাদুল ইসলাম পানি সাপলাইয়ের কাজ করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে রিয়া ছিলো ছোট। তিনি সপ্তম শ্রেণির পর আর পড়াশোনা করেননি।

নিহতের বড় বোন রিমু আক্তার জানান, ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না। ফিরে এসে তারা ঘরে দরজা বন্ধ দেখে প্রতিবেশীর সহায়তায় তা ভেঙে ভেতরে ঢোকেন। তখন তারা রিয়ার দেহ ঝুলতে দেখেন।

পরে রিয়াকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একাত্তর/আরএ
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর