মেঘনায় নিখোঁজ ছয়জনের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম

মুন্সীগঞ্জের মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ ছয়জনের মধ্যে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন এক শিশুসহ পাঁচজন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ।

শুক্রবার সন্ধ্যায় বালুবাহী জাহাজের ধাক্কায় ১১ যাত্রী নিয়ে ভ্রমণের একটি ট্রলার ডুবে যায় মেঘনা নদীতে। সে সময় পাঁচজন সাঁতরে তীরে আসতে পারলেও, নিখোঁজ হন ছয়জন। এরপর রাত থেকেই নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়।

রাতে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধারে কিছুটা বেগ পেতে হয় উদ্ধার কর্মীদের। পরে সকালে তাদের সাথে যোগ দেয় নৌবাহিনীর ডুবুরী দল।

উদ্ধার দল ভোর ৬টার দিকে সুমনা আক্তার নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে।

নিখোঁজদের স্বজনরা অভিযোগ করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যার পর প্রতিদিন নদীতে বাল্কহেড চলে। যার ফলেই এমন দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার পর থেকে অভিযান শুরু করেননি উদ্ধারকারীরা। অনেক দেরি করে কাজ শুরু করায় নিখোঁজদের খোঁজ পেতে দেরি হচ্ছে।

জেলা প্রশাসক আবু জাফর রিপন জানান, অসময়ে বাল্কহেড চলাচল ঠেকাতে প্রায়ই তারা অভিযান পরিচালনা করেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের কমান্ডার ও উপ-পরিচালক ওবায়দুল করিম বলেন, যতক্ষণ সব নিখোঁজদের সন্ধান না পাওয়া যাবে ততক্ষণ অভিযান চলবে।

এর আগে গত ৫ আগস্ট মুন্সীগঞ্জের পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৪৬ যাত্রী নিয়ে ডুবে যায় পিকনিকের একটি ট্রলার। সে দুর্ঘটনায় প্রাণ হারান ৯ জন।

 

একাত্তর/আরএ
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর