মাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ পিএম

মাদারীপুর সদর উপজেলায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুইজন।

শনিবার রাত আড়াইটার দিকে মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত পারুল (২৫) ডাসার উপজেলার বালিগাঁও এলাকার বাসিন্দা। আর নিহত সাগরিকার (২০) বাড়ি মাদারীপুর শহরের বটতলায়। তারা দুইজন সম্পর্কে বান্ধবী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার শুনে বাড়িটির দারোয়ান রুমে ছুটে গিয়ে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকাকে। এরপর অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী পারুলসহ আরও দুই নারীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানায়, অক্টোবরের এক তারিখ সাগরিকা, তার মেয়ে ও তার ভাই তিনজন ওই বাসাটি ভাড়া নেন। শনিবার রাতে বাসায় অপরিচিত কয়েকজন নারী আসেন। এরপর এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অপরিচিতদের আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, গভীররাতে আমাদের এখানে তাদের ভর্তি করানো হয়। এদের মধ্যে দুইজন আগেই মারা গেছেন আর বাকি দুইজনের অবস্থা আশংকাজনক। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তবে কী কারণে তারা মারা গেছেন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

 

 

একাত্তর/পিএজে
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর