মানিকগঞ্জে যাত্রী নামিয়ে বাসে আগুন, ৩৫৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০১:২৩ পিএম

মানিকগঞ্জে বিএনপির হরতাল চলাকালে যানবাহন পোড়ানোর অভিযোগে সদর, ঘিওর ও সিংগাইর থানায় চারটি মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৩৫৯ জনকে। তাদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার আসামিদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহও রয়েছেন। 

সদর থানার পুলিশ এবং এজাহার সূত্রে জানা গেছে, রোববার হরতাল চলাকালে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার তরা এলাকায় যাত্রী নামিয়ে দিয়ে একটি বাসে আগুন দেয় করেন বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় রাতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা। মামলায় অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। 

এছাড়া একটি মোটরসাইকেলে আগুনের ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় আরেকটি মামলা হয়েছে।

সদর থানা পুলিশের সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাত একটার দিকে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার রহমান ও তার রাজনৈতিক সহকর্মী কাইয়ুম খান বাড়ি ফেরার পথে তাদের মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জুলফিকার বাদি হয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের ২৩ নেতার নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।

মামলার বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আবদুর রউফ সরকার বলেন, হরতালে গাড়ি পোড়ানো এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে ভীতি তৈরি ও ক্ষয়ক্ষতির অভিযোগে দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর