রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

রাজবাড়ীর পাংশায় বিশেষ অভিযানে একটি দেশীয় দোনলা বন্দুক, একটি দেশীয় ওয়ানশুটার গান ও চারটি তাজা কার্তুজসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহমিরপুর খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাবনা জেলার সুজানগর থানার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আ. গফুর মোল্লার ছেলে মো. আ. লতিফ মোল্লা (৪৮) ও কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ভবানীপুর হঠাৎপাড়া গ্রামের জলিল শিকদারের ছেলে আলিম শিকদার (৩০)।

রোববার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান এসব তথ্য জানান।

ওসি জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় অবৈধ অস্ত্র ও গুলি নিজেদের নিয়ন্ত্রণে রেখে পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের পদ্মার দুর্গম চরাঞ্চল শাহমিরপুর চর এবং হাবাসপুর চরে কাশবনে ব্যবসায়ী ও গরুর বাথান মালিকদেরকে ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। পুলিশ অভিযান চালিয়ে একটি সক্রিয় দেশীয় দোনলা বন্দুক, একটি সক্রিয় দেশীয় ওয়ান শুটারগান ও চারটি তাজা কার্তুজসহ তাদের গ্রেপ্তার করে।

অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সকালে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর