ঘন কুয়াশা: ৯ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:১২ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত দশটার দিকে এই নৌরুটে  কুয়াশা দেখা দেয়। রাত বাড়ার সাথে কুয়াশার তীব্রতাও বাড়তে থাকে। ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ রাত সোয়া একটার সময় ফেরি চলাচল বন্ধ করে দেন।

এসময় মাঝনদীতে চারটি ফেরি আটকা পড়ে। প্রচণ্ড শীতে আটকে পড়া ফেরির যাত্রীরা চরম ভোগান্তি পোহান। দীর্ঘক্ষণ ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, যাত্রীবাহী বাসসহ প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দিন জানান, রাতের দিকে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকে পড়ে চারটি ফেরি। সকাল হলে আটকে পড়া ফেরিগুলো ধীরে ধীরে গন্তব্যে চলে আসে। 

তিনি জানান, হঠাৎ করে ফেরি সার্ভিস বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারাপারের অপেক্ষায় আটকে পড়ে। তবে এখন ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাওয়ায় দ্রুততম সময়ের মধ্যে আটকে পড়া যানবাহনগুলো নদী পারাপার করা হবে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর