ফতুল্লায় রাজমিস্ত্রিকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক রাজমিস্ত্রিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নূরবাগ এলাকায় জয়নাল আবেদীনের ছয়তলা ভবনের পঞ্চম তলা থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুল রাজ্জাক শরিয়তপুর জেলার মালকান্দি গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি এবং এলাকার মানুষের সাথে সুদের ব্যবসাও করতেন।

নিহতের ছেলে আকাশ জানায়, চার মাস আগে তার মা মারা যাওয়ার পর থেকে বাবা-ছেলে এই ফ্ল্যাটে বাস করতেন। গতকাল সে কাজে থাকা অবস্থায় বিকেলে বাবার সাথে ফোনে তার শেষ কথা হয়। এরপর থেকেই তার মোবাইল বন্ধ ছিলো। বাড়িতে এসে ঘরে তালা দেখতে পান তিনি। পরে সকালে তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে বাবার রক্তাক্ত হাত-পা বাঁধা লাশ খাটের উপর দেখতে পান তিনি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে রাতে কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর