স্বতন্ত্র প্রার্থীকে হুমকির অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০২:১৬ পিএম

নরসিংদীতে নিবার্চনী আচরণবিধি ভেঙে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার নেতার নাম নাদিম মাহমুদ। তিনি মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়কের দায়িত্বে রয়েছেন।

সোমবার দৌলতপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড কেন্দ্র কমিটির সভায় তিনি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম খান বীরুর সমর্থকদের উদ্দেশে উসকানীমূলক বক্তব্য দেন। সভার বক্তব্যের ভিডিওটি নির্বাচন কমিশনের নজরে আসে। পরে আচরণবিধি ভঙ্গের অভিযোগে মঙ্গলবার রাতে মনোহরদী উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ জাসিদুল ইসলাম বাদি হয়ে মনোহরদী থানায় মামলা দায়ের করেন। রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভুঁইয়া বলেন, তিনি প্রকাশ্য সভায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নিয়ে ভয়ভীতিমূলক বক্তব্য দেন। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এলে ভোটে  সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতির আশঙ্কা তৈরি হওয়ায় কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকতা মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। 

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর