গাজীপুরে বিপুল জাল নোট উদ্ধার, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:১২ পিএম

গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে নগরের বাসন থানার নলজানী এলাকায় জয়দেবপুর থেকে কিছু জাল নোটসহ তিন জনকে আটক করা হয়। এসময় জাল নোট স্বচ্ছ করার কেমিক্যালও জব্দ করা হয়।

পরে তাদের দেওয়া তথ্য মতে, পুনরায় দিঘীরচালা মুচিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরও জাল নোটসহ দুই জনকে আটক করা হয়।

বুধবার দুপুরে মহানগর গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ খান।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ জেলার হাতরাপাড়া গ্রামের মাজহারুল ইসলাম সবুজ (২৪), সুনামগঞ্জের মাঝেরটেক গ্রামের খোরশেদ আলম নবী (৪২), জেলার শ্রীপুর উপজেলার আবদার উত্তরপাড়া গ্রামের মো. এনামুল হক (২৪), কিশোরগঞ্জের হাতরাপাড়া গ্রামের জিয়াউর রহমান (৪০) ও একই এলাকার  শরীফ মিয়া (৩০)।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা যায় ঢাকার আশুলিয়া এলাকার আলাউদ্দিন জাল টাকা তৈরি করে। আলাউদ্দিনের সহযোগী খোরশেদ আলম জাল টাকা ক্রেতাদের কাছে সরবরাহ করেন। চক্রটি সারা বছর জাল নোট তৈরি ও সরবরাহ করে থাকে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির নানা সরঞ্জাম জব্দ করেছে র‍্যাব-৫। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। তবে র‌্যাবের...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর