ট্রাক তুলছে হামজা ও রুস্তম, প্রত্যয় এলে ফেরি উদ্ধার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম

মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে দিতীয় দিনের মতো কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবরী দল। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে পৌঁছে পাটুরিয়া ঘাটে এলাকায়। তবে এখন পর্যন্ত উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এসে পৌঁছেনি। যে কারণে ফেরি উদ্ধারের কাজ মূলত এখনও শুরু হয়নি।

সকাল দশটায় নৌবাহিনী ডুবুরি দল ডুবে যাওয়া ফেরির আশপাশে নিমজ্জিত ট্রাকের অনুসন্ধান চালায়। এরই মধ্যে একটি ট্রাকের সন্ধান পেয়েছে বলে জানায় নৌবাহিনী ডুবুরি দলের প্রধান শাহপরান ইমন। তিনি জানান, তাদের ডুবুরি দল ভাটির দিকেও খুঁজে দেখছেন। ডুবে থাকা বাকি সাতটি ট্রাকের সন্ধান চালাচ্ছেন তারা।

বিআইডব্লিউটিএ’র নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক শাহ জাহান জানান, মূলত উদ্ধারকারী জাহাজ প্রত্যয় এলে ডুবে যাওয়া ফেরিটি উদ্ধারের কাজ শুরু হবে। এর আগে ডুবে থাকা ট্রাকগুলোকে অনুসন্ধান করে উঠানোর কাজ করবে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। আর এ কাজে সহায়তা করবে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম।

এদিকে, ঢিলেঢালা উদ্ধার কাজ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন ডুবে যাওয়া ট্রাকের মালিক ও শ্রমিকরা। তারা জানান, ট্রাকে ভুট্টা, তুলাসহ বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রী রয়েছে।

 

একাত্তর/জো
ঈদ শেষে দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ।
ঘন কুয়াশায় টানা ৯ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে টানা চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর-দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর